
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবার আন্তর্জাতিক স্বীকৃতিতে ভূষিত হতে যাচ্ছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তাকে দেওয়া হবে মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা।
আগামী ৪ থেকে ৮ মে পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে উপমহাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরা হবে। আয়োজকরা জানান, সংগীত ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ রুনা লায়লাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
আয়োজক কমিটি রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের প্রশংসা করে বলেছে, তার কণ্ঠ বহু দশক ধরে বাংলাদেশ ও ভারতের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
সম্মাননা পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে রুনা লায়লা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার অপেক্ষায় থাকার কথা জানান।
উৎসবটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এবারের মূল ফোকাস থাকবে নারী ক্ষমতায়ন, সামাজিক বিষয় ও শিশুতোষ চলচ্চিত্রের ওপর।
আয়োজনে উপমহাদেশের আরও অনেক জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেবেন বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 

























