ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা বিদেশিদের জন্য বদলাচ্ছে ভিসা ব্যবস্থা, অনুমোদন পেল নতুন নীতিমালা বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ, ১৩ পদে চাকরি পাবেন ৩৬ জন কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার বন্ধ, বিলবোর্ডে মিলল অনুমতি সৌদির মরুভূমিতে ফিরল হারিয়ে যাওয়া অনাগার, জন্ম নিল শত বছর পর প্রথম শাবক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘পুরো স্কুলকে টয়লেট বানিয়ে ফেলেছেন’, শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভারতের বিহার রাজ্যের মাইহার জেলার আমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় স্কুলে এসে মলত্যাগ করা এবং সেই ময়লা কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর দাবি, শিক্ষক স্কুলের ভেতরেই মলত্যাগ করে তাকে দিয়ে তা পরিষ্কার করিয়েছেন। এমনকি তাকে গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষার্থীর।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক পান-জর্দা চিবিয়ে স্কুলের বিভিন্ন স্থানে থুতু ফেলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি ঠিকমতো পাঠদানও করতে পারেন না।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের

অভিভাবকদের আরও অভিযোগ, প্রধান শিক্ষক কোল প্রায়ই স্কুলে দেরিতে আসেন। অনেক সময় বেলা ১২টার দিকে স্কুলে পৌঁছান। তার অনুপস্থিতিতে শিশুরা তদারকির অভাবে ঘুরে বেড়ায়। নিয়মিত ক্লাস হয় না এবং অনেক সময় দুপুরের খাবারও দেওয়া হয় না।

এক শিক্ষার্থীর মা রাধা দ্বিবেদীর অভিযোগ, শিক্ষক শিশুদের দিয়ে ঘর ঝাড়ু দেওয়া ও পানি টানার কাজ করান। তার আসার কোনো নির্দিষ্ট সময় নেই। নেশাগ্রস্ত অবস্থায় এসে পুরো স্কুলে গুটখার থুতু ফেলেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  মজুত কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে চাপ দিচ্ছে পেন্টাগন

আরেক অভিভাবক ক্রান্তি যাদব বলেন, শিক্ষক নেশাগ্রস্ত অবস্থায় থাকলে শিশুরা শুধু ঘুরে বেড়ায়। মলত্যাগের পর শিক্ষার্থীদের দিয়েই তা পরিষ্কার করানো হয়।

রুকমণি বুনকার নামে আরেক অভিভাবকের অভিযোগ, শিক্ষার্থীরা ঠিকমতো খাবার ও পানি পায় না। তাদের পড়াশোনাও করানো হয় না। স্কুলে শিশুদের দেখভাল করার মতো কেউ থাকেন না।

এনডিটিভির প্রতিনিধি স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে ট্যাবলেটে ইউটিউব ভিডিও দেখতে দেখেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষক অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। স্কুলের বিভিন্ন স্থানে গুটখার দাগের বিষয়ে জানতে চাইলে তিনি সেগুলো পরিষ্কার করে ফেলার কথা বলেন।

আরও পড়ুনঃ  ইতালির পর এবার নিজেদের সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করল স্পেন

ব্লক শিক্ষা কর্মকর্তা রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, বিষয়টি শিক্ষা বিভাগের নজরে এসেছে। সংশ্লিষ্ট শিক্ষককে ক্লাস্টার প্রধানের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাব জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।

সূত্র: এনডিটিভি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা

‘পুরো স্কুলকে টয়লেট বানিয়ে ফেলেছেন’, শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

আপডেটের সময়: ০৮:৪২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

ভারতের বিহার রাজ্যের মাইহার জেলার আমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় স্কুলে এসে মলত্যাগ করা এবং সেই ময়লা কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর দাবি, শিক্ষক স্কুলের ভেতরেই মলত্যাগ করে তাকে দিয়ে তা পরিষ্কার করিয়েছেন। এমনকি তাকে গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষার্থীর।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক পান-জর্দা চিবিয়ে স্কুলের বিভিন্ন স্থানে থুতু ফেলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি ঠিকমতো পাঠদানও করতে পারেন না।

আরও পড়ুনঃ  মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

অভিভাবকদের আরও অভিযোগ, প্রধান শিক্ষক কোল প্রায়ই স্কুলে দেরিতে আসেন। অনেক সময় বেলা ১২টার দিকে স্কুলে পৌঁছান। তার অনুপস্থিতিতে শিশুরা তদারকির অভাবে ঘুরে বেড়ায়। নিয়মিত ক্লাস হয় না এবং অনেক সময় দুপুরের খাবারও দেওয়া হয় না।

এক শিক্ষার্থীর মা রাধা দ্বিবেদীর অভিযোগ, শিক্ষক শিশুদের দিয়ে ঘর ঝাড়ু দেওয়া ও পানি টানার কাজ করান। তার আসার কোনো নির্দিষ্ট সময় নেই। নেশাগ্রস্ত অবস্থায় এসে পুরো স্কুলে গুটখার থুতু ফেলেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প