ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশ বিশ্বকাপে না খেলার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে, এম অলি উল্যাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সাল দস্তগীর।

আরও পড়ুনঃ   ইরান ইস্যুতে পাকিস্তানের অবস্থানে ক্ষুব্ধ আমিরাত, শ্রমিক ফেরত পাঠানোর অভিযোগ

কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি—এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  “বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় দেব, থাকছেন কেটি পেরি-লিসাও”

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এ সংক্রান্ত অফিস আদেশ স্বাক্ষর করেন।

এদিকে, কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনের বিসিবিতে দায়িত্ব পালন ও চলমান ক্রিকেট কার্যক্রমের সঙ্গে এই তদন্তে যুক্ত থাকা নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাতীয় কর্মশালার আয়োজন করেছে ইউজিসি

প্রসঙ্গত, বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি নিয়ে আগে থেকেই বিতর্ক ও আলোচনা চলছিল। বিভিন্ন সময় সিদ্ধান্ত, নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় জটিলতার কারণে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নেয়নি বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

T ag
জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ বিশ্বকাপে না খেলার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

আপডেটের সময়: ০৭:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে, এম অলি উল্যাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সাল দস্তগীর।

আরও পড়ুনঃ  সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে

কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি—এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এ সংক্রান্ত অফিস আদেশ স্বাক্ষর করেন।

এদিকে, কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনের বিসিবিতে দায়িত্ব পালন ও চলমান ক্রিকেট কার্যক্রমের সঙ্গে এই তদন্তে যুক্ত থাকা নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ; আহত অন্তত ১২