ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুসলিম ফুটবলারদের সম্মানে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে বদল আনছে ফিফা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩০ সময় দেখুন

মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের জন্য পুরস্কার মঞ্চ ও ট্রফি থেকে অ্যালকোহল ব্র্যান্ডের লোগো সরিয়ে নিরপেক্ষ ডিজাইন ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে ধর্মীয় সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর আওতায় মুসলিমসহ কয়েকজন খেলোয়াড়কে পুরস্কার দেওয়ার সময় অ্যালকোহল সংশ্লিষ্ট স্পন্সর ব্র্যান্ডিং ব্যবহার করা হচ্ছে না।

আরও পড়ুনঃ  কুয়াকাটার জেলেদের জালে বিরল বক্স ক্রাব, অবাক স্থানীয়রা

বিষয়টি আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা নির্বাচিত হলেও পুরস্কার গ্রহণের সময় তার ট্রফি কিংবা ব্যাকড্রপে প্রচলিত বিয়ার ব্র্যান্ডের লোগো দেখা যায়নি। এর পরিবর্তে ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ শিরোনামের নিরপেক্ষ নকশা এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিং ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ  হরমুজগামী জাহাজ থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ল যুক্তরাষ্ট্র

একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের ক্ষেত্রেও।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যেসব খেলোয়াড়ের ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ বা নিরুৎসাহিত, তাদের প্রতি সম্মান জানাতেই ফিফা এই উদ্যোগ গ্রহণ করেছে।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট খেলোয়াড়ের অনুরোধে স্পন্সরবিহীন ট্রফি ও ব্যাকড্রপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। একই নীতি অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ফুটবলে এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ আল শেনাবি অ্যালকোহল স্পন্সরযুক্ত ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতা ও লিগেও মুসলিম ফুটবলারদের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে পুরস্কার ও উদযাপনের ধরনে পরিবর্তন আনা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

মুসলিম ফুটবলারদের সম্মানে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে বদল আনছে ফিফা

আপডেটের সময়: ০৬:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের জন্য পুরস্কার মঞ্চ ও ট্রফি থেকে অ্যালকোহল ব্র্যান্ডের লোগো সরিয়ে নিরপেক্ষ ডিজাইন ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে ধর্মীয় সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর আওতায় মুসলিমসহ কয়েকজন খেলোয়াড়কে পুরস্কার দেওয়ার সময় অ্যালকোহল সংশ্লিষ্ট স্পন্সর ব্র্যান্ডিং ব্যবহার করা হচ্ছে না।

আরও পড়ুনঃ  দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

বিষয়টি আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা নির্বাচিত হলেও পুরস্কার গ্রহণের সময় তার ট্রফি কিংবা ব্যাকড্রপে প্রচলিত বিয়ার ব্র্যান্ডের লোগো দেখা যায়নি। এর পরিবর্তে ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ শিরোনামের নিরপেক্ষ নকশা এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিং ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ  স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের ক্ষেত্রেও।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যেসব খেলোয়াড়ের ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ বা নিরুৎসাহিত, তাদের প্রতি সম্মান জানাতেই ফিফা এই উদ্যোগ গ্রহণ করেছে।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট খেলোয়াড়ের অনুরোধে স্পন্সরবিহীন ট্রফি ও ব্যাকড্রপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। একই নীতি অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কাম্পালা