ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন চট্টগ্রামে শুরু হয়েছে।

সোমবার (১১ মে) তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও এনআইওএইচসি’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

আরও পড়ুনঃ  ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা

উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে “ন্যাশনাল হাইড্রোগ্রাফার” প্রতিষ্ঠা করা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই কাঠামো সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সুনীল অর্থনীতি ও উপকূলীয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  কফির সঙ্গে বিস্কুট নয়, কিয়ারা আদভানির ‘হেলদি বাইট’—জেনে নিন কতটা স্বাস্থ্যকর

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, প্রযুক্তিগত সমন্বয় এবং প্রশিক্ষণ সহায়তা নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (আইএইচও) ১৫টি আঞ্চলিক কমিশনের একটি। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এর কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  মমতার বিজেপিবিরোধী ঐক্যের আহ্বান, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠন পশ্চিমবঙ্গে

এই সম্মেলনে বাংলাদেশসহ সদস্য ও সহযোগী দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিভিন্ন পর্যবেক্ষক দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ ২০২৫–২০২৭ মেয়াদে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।

T ag
জনপ্রিয় পোস্ট

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেটের সময়: ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন চট্টগ্রামে শুরু হয়েছে।

সোমবার (১১ মে) তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও এনআইওএইচসি’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

আরও পড়ুনঃ  ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা

উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে “ন্যাশনাল হাইড্রোগ্রাফার” প্রতিষ্ঠা করা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই কাঠামো সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সুনীল অর্থনীতি ও উপকূলীয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ভারতের যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব ভয়াবহ হবে: আসিম মুনির

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, প্রযুক্তিগত সমন্বয় এবং প্রশিক্ষণ সহায়তা নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (আইএইচও) ১৫টি আঞ্চলিক কমিশনের একটি। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এর কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  নেপালে অবতরণের সময় বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮৯ আরোহী