
ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পর সময়টাকে ভিন্নভাবে কাজে লাগাচ্ছেন মিডফিল্ডার Eduardo Camavinga। France national football team-এর এই তারকা বর্তমানে Harvard Business School-এ বিনোদন, মিডিয়া ও ক্রীড়া ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিচ্ছেন।
২৩ বছর বয়সী কামাভিঙ্গা ২০২২ সালের FIFA World Cup-এ ফ্রান্সের হয়ে খেলেছিলেন। তবে এবার বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তাকে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে, Real Madrid-এ প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় কোচ Didier Deschamps তাকে দলে বিবেচনা করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কামাভিঙ্গা জানান, হার্ভার্ডে কাটানো সময় তার জন্য নতুন কিছু শেখা এবং ব্যক্তিগত উন্নয়নের দারুণ অভিজ্ঞতা হয়ে উঠেছে।
এদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘আই’ গ্রুপে থাকা ফরাসিরা পরবর্তীতে ইরাক ও নরওয়ের মুখোমুখি হবে।
প্রতিবেদকের নাম 

























