ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুনামগঞ্জে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৪০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় কয়েকজন পথচারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মেঘনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান

জানা গেছে, কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক মিছিল বের করে। মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  নৌকাবাইচে ফিরবে সম্প্রীতি ও আনন্দের বন্ধন: এলজিআরডি মন্ত্রী

স্থানীয়রা জানান, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার একই সময়ে উভয় পক্ষ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে মুখোমুখি অবস্থানের একপর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন পথচারীও আঘাত পেয়েছেন বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: দীপেন দেওয়ান

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, মিছিল দুটি মুখোমুখি হওয়ার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

সুনামগঞ্জে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৪০

আপডেটের সময়: ০৬:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় কয়েকজন পথচারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মাঝনদীতে চার ট্রলারের জেলেদের সংঘর্ষ, আহত ১০

জানা গেছে, কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক মিছিল বের করে। মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  সেতুতে রডের বদলে বাঁশ, এলজিইডির প্রকৌশলী বরখাস্ত; ঠিকাদারের বিরুদ্ধে মামলা

স্থানীয়রা জানান, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার একই সময়ে উভয় পক্ষ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে মুখোমুখি অবস্থানের একপর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন পথচারীও আঘাত পেয়েছেন বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা