ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ প্রণালির নিরাপত্তায় ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করবে যুক্তরাজ্য

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা জোরদারে বড় ধরনের সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সম্ভাব্য বহুজাতিক নিরাপত্তা মিশনের অংশ হিসেবে অঞ্চলটিতে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির আধুনিক যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত এই উদ্যোগে ৪০টিরও বেশি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  শাহেদ-১৩৬ নকল করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে: আইআরজিসি

মিশনের অংশ হিসেবে যুক্তরাজ্য স্বয়ংক্রিয় মাইন শনাক্তকরণ প্রযুক্তি, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং বিশেষজ্ঞ মাইন অপসারণ ইউনিট প্রস্তুত রেখেছে। এসব সক্ষমতা বাড়াতে নতুন করে প্রায় ১১ কোটি ৫০ লাখ পাউন্ড অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

এ অভিযানে রয়্যাল নেভির ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাহাজটিতে থাকা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হুমকি মোকাবিলায় ব্যবহৃত হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমানগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  পোল্যান্ড সীমান্তের কাছে রুশ হামলার অভিযোগ, ইউক্রেনকে আরও সহায়তার প্রতিশ্রুতি ন্যাটোর

বর্তমানে অঞ্চলটিতে এক হাজারের বেশি ব্রিটিশ সামরিক সদস্য মোতায়েন রয়েছেন। তাদের মধ্যে কাউন্টার-ড্রোন বিশেষজ্ঞ ও দ্রুত প্রতিক্রিয়াশীল জেট স্কোয়াড্রনও রয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তার ভাষায়, এটি হবে মিত্রদেশগুলোর সমন্বয়ে পরিচালিত একটি প্রতিরক্ষামূলক ও বিশ্বাসযোগ্য মিশন।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক প্রস্তুতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

হরমুজ প্রণালির নিরাপত্তায় ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করবে যুক্তরাজ্য

আপডেটের সময়: ০৪:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা জোরদারে বড় ধরনের সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সম্ভাব্য বহুজাতিক নিরাপত্তা মিশনের অংশ হিসেবে অঞ্চলটিতে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির আধুনিক যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত এই উদ্যোগে ৪০টিরও বেশি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মিশনের অংশ হিসেবে যুক্তরাজ্য স্বয়ংক্রিয় মাইন শনাক্তকরণ প্রযুক্তি, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং বিশেষজ্ঞ মাইন অপসারণ ইউনিট প্রস্তুত রেখেছে। এসব সক্ষমতা বাড়াতে নতুন করে প্রায় ১১ কোটি ৫০ লাখ পাউন্ড অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

এ অভিযানে রয়্যাল নেভির ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাহাজটিতে থাকা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হুমকি মোকাবিলায় ব্যবহৃত হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমানগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে নানা আয়োজন

বর্তমানে অঞ্চলটিতে এক হাজারের বেশি ব্রিটিশ সামরিক সদস্য মোতায়েন রয়েছেন। তাদের মধ্যে কাউন্টার-ড্রোন বিশেষজ্ঞ ও দ্রুত প্রতিক্রিয়াশীল জেট স্কোয়াড্রনও রয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তার ভাষায়, এটি হবে মিত্রদেশগুলোর সমন্বয়ে পরিচালিত একটি প্রতিরক্ষামূলক ও বিশ্বাসযোগ্য মিশন।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান