ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে শিল্প কারখানায় জ্বালানি সংকট কমতে শুরু করবে: মাহদী আমিন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপির আধিপত্য বজায় রেখে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার (১২ মে) গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল তাকে শপথবাক্য পাঠ করান।

সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আসামে বিরোধী জোটকে বড় ব্যবধানে পরাজিত করে ক্ষমতা ধরে রাখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। উগ্র হিন্দুত্ববাদ এবং উন্নয়নের রাজনীতির সমন্বয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেছে।

আরও পড়ুনঃ  ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন

হিমন্ত বিশ্ব শর্মার সাথে এদিন পূর্ণ মন্ত্রী হিসেবে আরও চার জন বিধায়ক শপথ নিয়েছেন। তাদের মধ্যে রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ বিজেপির। বাকি দুজন অসম গণপরিষদ (এজিপি) ও বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) অতুল বোরা ও চরণ বোড়ো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রতিবেশী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা।

আরও পড়ুনঃ  ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ নিহত, আহত ১৫ লাখ: যুক্তরাজ্যের সেনাপ্রধান

গেল ৪ মে আসামে বিজেপি ১২৬টি আসনের মধ্যে ৮২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। তাদের মিত্র দল এজিপি এবং বিপিএফ ১০টি করে আসন পাওয়ায় তাদের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়ায় ১০২-এ। অন্যদিকে, কংগ্রেস ১৯টি আসনে জয়ী হয় এবং তাদের জোটসঙ্গী রাইজর দল ২টি আসন পায়। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এবং তৃণমূল কংগ্রেস কোনো জোটের অংশ ছিল না। ভোটে এআইইউডিএফ ২ আর তৃণমূল পেয়েছে ১টি আসন।

আরও পড়ুনঃ  নাইন ইলেভেনের ২৫ বছর: সময় পেরোলেও মুছে যায়নি সেই দিনের ক্ষত

বিজেপি ২০১৬ সালে আসামে ১৫ বছরের কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছিল। ২০২১ সালে দলটি আবারও ক্ষমতায় ফিরে আসে। উভয় নির্বাচনেই বিজেপি ৬০টি করে আসন পেয়েছিল এবং মিত্র দলগুলোর সমর্থনে সরকার গঠন করেছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

আপডেটের সময়: ০৯:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপির আধিপত্য বজায় রেখে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার (১২ মে) গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল তাকে শপথবাক্য পাঠ করান।

সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আসামে বিরোধী জোটকে বড় ব্যবধানে পরাজিত করে ক্ষমতা ধরে রাখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। উগ্র হিন্দুত্ববাদ এবং উন্নয়নের রাজনীতির সমন্বয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

হিমন্ত বিশ্ব শর্মার সাথে এদিন পূর্ণ মন্ত্রী হিসেবে আরও চার জন বিধায়ক শপথ নিয়েছেন। তাদের মধ্যে রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ বিজেপির। বাকি দুজন অসম গণপরিষদ (এজিপি) ও বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) অতুল বোরা ও চরণ বোড়ো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রতিবেশী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন শি জিনপিং

গেল ৪ মে আসামে বিজেপি ১২৬টি আসনের মধ্যে ৮২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। তাদের মিত্র দল এজিপি এবং বিপিএফ ১০টি করে আসন পাওয়ায় তাদের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়ায় ১০২-এ। অন্যদিকে, কংগ্রেস ১৯টি আসনে জয়ী হয় এবং তাদের জোটসঙ্গী রাইজর দল ২টি আসন পায়। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এবং তৃণমূল কংগ্রেস কোনো জোটের অংশ ছিল না। ভোটে এআইইউডিএফ ২ আর তৃণমূল পেয়েছে ১টি আসন।

আরও পড়ুনঃ  ইয়েমেনে তীব্র সংঘাত, বাড়িঘর ছাড়তে বাধ্য ৮৬ হাজার মানুষ