ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী মিরসরাইয়ের আবাসিক হোটেলে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, স্ত্রী ও শিশুকন্যা উদ্ধার রাশিয়ার পাশে উত্তর কোরিয়া, এবার দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় ইউক্রেন সর্বশেষ মামলাতেও জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কলম্বিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান: নিরাপত্তা কোনো পণ্য নয় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী বোনকে ‘বিধবা’, ছেলে-ভাতিজাকে ‘প্রতিবন্ধী’ সাজিয়ে মেম্বারের পরিবারে ৫ ভাতা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া বোতলের আঘাতে আহত হন কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। ঘটনার পরও পরিস্থিতি সামলে আবার গানে ফিরে যান তিনি।

মঞ্চে শিল্পীর দিকে বোতল ছোড়ার ঘটনাটি ভিডিও হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। সংগীতাঙ্গনের অনেকে ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক না বাড়িয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন হাসান। একই সঙ্গে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে হাসান বলেন, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন পরিস্থিতির মুখোমুখি তিনি কখনো হননি। তার মতে, যে ব্যক্তি বোতলটি ছুড়েছেন, তিনি হয়তো না বুঝেই কাজটি করেছেন—এমনটাই বিশ্বাস করতে চান তিনি।

শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি তুলে ধরে হাসান বলেন, ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির শিকার না হন। তার ভাষায়, শিল্পীরা দেশের মানুষের জন্য গান করেন এবং বিনিময়ে মানুষের ভালোবাসাই প্রত্যাশা করেন। তাই কোনো শিল্পীকে অসম্মান করা কিংবা তাকে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি করা উচিত নয়।

আরও পড়ুনঃ  বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে আর্ক ব্যান্ডের এই শিল্পী আরও বলেন, বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান পরিবেশন করতে হয়। কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে একজন শিল্পীকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে বিচার করা ঠিক নয়।

হাসানের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত ও সংগীতশিল্পী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্যে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গণ্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’

আরও পড়ুনঃ  ১২ হাজার কোটি টাকা আয়ের পথে নোলানের ‘দ্য ওডিসি’

এদিকে হাসানের ওপর বোতল ছোড়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি উঠেছে। সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত ও অভিনয় অঙ্গনের অনেক তারকাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ বেশ কয়েকজন শিল্পী দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান

আপডেটের সময়: ১২:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া বোতলের আঘাতে আহত হন কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। ঘটনার পরও পরিস্থিতি সামলে আবার গানে ফিরে যান তিনি।

মঞ্চে শিল্পীর দিকে বোতল ছোড়ার ঘটনাটি ভিডিও হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। সংগীতাঙ্গনের অনেকে ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক না বাড়িয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন হাসান। একই সঙ্গে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ১২ হাজার কোটি টাকা আয়ের পথে নোলানের ‘দ্য ওডিসি’

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে হাসান বলেন, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন পরিস্থিতির মুখোমুখি তিনি কখনো হননি। তার মতে, যে ব্যক্তি বোতলটি ছুড়েছেন, তিনি হয়তো না বুঝেই কাজটি করেছেন—এমনটাই বিশ্বাস করতে চান তিনি।

শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি তুলে ধরে হাসান বলেন, ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির শিকার না হন। তার ভাষায়, শিল্পীরা দেশের মানুষের জন্য গান করেন এবং বিনিময়ে মানুষের ভালোবাসাই প্রত্যাশা করেন। তাই কোনো শিল্পীকে অসম্মান করা কিংবা তাকে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি করা উচিত নয়।

আরও পড়ুনঃ  ‘আমি না থাকলেও নিরাপদ সড়কের আন্দোলন থামাবেন না’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে আর্ক ব্যান্ডের এই শিল্পী আরও বলেন, বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান পরিবেশন করতে হয়। কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে একজন শিল্পীকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে বিচার করা ঠিক নয়।

হাসানের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত ও সংগীতশিল্পী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্যে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গণ্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’

আরও পড়ুনঃ  স্বস্তির বার্তা পেলেন তামিল মুখ্যমন্ত্রী বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর