ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডোম-ইনো লিমিটেডে অস্থায়ী অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে দুই পক্ষের সংঘর্ষে মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ওই মার্কেটের ১৫ তলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মিতুলের বাবার নাম মো. রাসেল সরদার। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর থানার সাহাবাঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন তথ্য

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান জানান, মার্কেটের ১৫ তলায় শ্রমিকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে এক যুবককে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দুজনই সুমন ভুঁইয়ার অনুসারী এবং কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ থেকেই শনিবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয় বলে তারা দাবি করেন।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টের মামলায় রিমান্ড শেষে কারাগারে গাজী সালাউদ্দিন

স্থানীয় সূত্রের ভাষ্য, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। পরে তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেওয়া হয়।

হাসপাতালে স্বজনদের ভিড়

ঘটনার পর নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন বিক্ষুব্ধ ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে অবস্থান নেন। তারা সেখানে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  সাঁকো ভেঙে নদীর ধারে জামায়াত নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

এ বিষয়ে মো. সুমন ভুঁইয়া বলেন, নিহতরা তার সমর্থক নন। তবে বিভিন্ন মিছিল-মিটিংয়ে তারা মাঝে মধ্যে অংশ নিতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় ঘটনার বিস্তারিত তিনি জানেন না।

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত

সংঘর্ষের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না জানতে চাইলে থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, বিষয়টি এখনো প্রাথমিকভাবে নিশ্চিত নয়। তদন্ত ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সংঘর্ষের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডোম-ইনো লিমিটেডে অস্থায়ী অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

আপডেটের সময়: ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে দুই পক্ষের সংঘর্ষে মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ওই মার্কেটের ১৫ তলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মিতুলের বাবার নাম মো. রাসেল সরদার। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর থানার সাহাবাঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন তথ্য

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান জানান, মার্কেটের ১৫ তলায় শ্রমিকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে এক যুবককে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দুজনই সুমন ভুঁইয়ার অনুসারী এবং কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ থেকেই শনিবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয় বলে তারা দাবি করেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ