ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে দেশজুড়ে ১৬ স্থানে দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কৃষি মৌসুমে সরবরাহ নিশ্চিত করতে ৩.৬৫ লাখ টন সার আমদানি

কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারের অনুমোদিত আমদানির তালিকায় রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার

আরও পড়ুনঃ  অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, মিলবে সরাসরি বিদেশি ফ্লাইট

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবের এসএবিআইভি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ৩০ হাজার টন ইউরিয়া আমদানি করা হবে।

আরও পড়ুনঃ  পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

এ ছাড়া জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রি-ক্রপস থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ডিএপি সারের মধ্যে মরক্কো থেকে ৮০ হাজার টন এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন আমদানি করা হবে। একই সঙ্গে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

আরও পড়ুনঃ  এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায়

সরকারের সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এই আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত মজুত থাকলে কৃষি মৌসুমে সার সংকটের আশঙ্কাও কমবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের কৃষি খাতে সারের সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান

কৃষি মৌসুমে সরবরাহ নিশ্চিত করতে ৩.৬৫ লাখ টন সার আমদানি

আপডেটের সময়: ০৯:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারের অনুমোদিত আমদানির তালিকায় রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার

আরও পড়ুনঃ  সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবের এসএবিআইভি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ৩০ হাজার টন ইউরিয়া আমদানি করা হবে।

আরও পড়ুনঃ  মধ্যরাতে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এ ছাড়া জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রি-ক্রপস থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ডিএপি সারের মধ্যে মরক্কো থেকে ৮০ হাজার টন এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন আমদানি করা হবে। একই সঙ্গে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগ