ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফাইনালের সংঘর্ষে কড়া পদক্ষেপের পথে ফিফা, তদন্ত শুরু স্পেন-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৬৫ সময় দেখুন

বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ-পরবর্তী শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারীও নিয়োগ করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্প্যানিশ ফুটবলাররা শিরোপা উদযাপনে মেতে উঠলেও, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে তাদের বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি শুরু হয়।

আরও পড়ুনঃ  লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

ঘটনার পর এক বিবৃতিতে ফিফা জানায়, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্তকারী তার প্রতিবেদন জমা দেওয়ার পর সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা ও পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

সতীর্থকে রক্ষা করতে এগিয়ে আসেন স্পেনের গাভি। তবে তাকে ধাক্কা দেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা। পরে পারেদেসের আঘাতে গাভি মাটিতে পড়ে গেলেও দ্রুত উঠে দাঁড়ান।

এদিকে স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন পারেদেস ও নাহুয়েল মোলিনা। ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোর দিকে আক্রমণাত্মক আচরণ করতেও দেখা যায়।

আরও পড়ুনঃ  ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ

পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন খেলোয়াড় দ্রুত এগিয়ে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। তবে এই ঘটনার জেরে উভয় দলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

ফাইনালের সংঘর্ষে কড়া পদক্ষেপের পথে ফিফা, তদন্ত শুরু স্পেন-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে

আপডেটের সময়: ১১:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ-পরবর্তী শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারীও নিয়োগ করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্প্যানিশ ফুটবলাররা শিরোপা উদযাপনে মেতে উঠলেও, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে তাদের বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি শুরু হয়।

আরও পড়ুনঃ  প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

ঘটনার পর এক বিবৃতিতে ফিফা জানায়, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্তকারী তার প্রতিবেদন জমা দেওয়ার পর সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা ও পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের

সতীর্থকে রক্ষা করতে এগিয়ে আসেন স্পেনের গাভি। তবে তাকে ধাক্কা দেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা। পরে পারেদেসের আঘাতে গাভি মাটিতে পড়ে গেলেও দ্রুত উঠে দাঁড়ান।

এদিকে স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন পারেদেস ও নাহুয়েল মোলিনা। ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোর দিকে আক্রমণাত্মক আচরণ করতেও দেখা যায়।

আরও পড়ুনঃ  শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের